
নড়াইলে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। এ ঘটনার পর পুলিশ ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে।
গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- নড়াইল জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হামিম ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সবুজ সরদার, নড়াইল পৌরসভার ৭নং ওয়াড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিল মোল্যা ও সদরের তুলারামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুন্না আজিজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় নড়াইল জেলা ছাত্রলীগের ব্যানারে ২৫-৩০ জনের একটি গ্রুপ অন্তবর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করে। এ সময় তাদের অধিকাংশের মুখে মাক্স এবং কয়েকজনের হেলমেট পরা ছিল।
এদিকে বুধবার (২ এপ্রিল) দুপুরে শেখ হাসিনার ফাঁসি ও তাদের দোসরদের বিচার এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে জেলা ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে পুরাতন বাস টার্মিনালের মুক্ত মঞ্চে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, জেলা বিএনপি নেতা কামরুল বিশ্বাস, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবার মিল্টন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী প্রমুখ।
এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ছাত্রলীগ মিছিল করায় বিভিন্ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমথর্কদের বাড়িতে মঙ্গলবার রাতে বিভিন্ন বাড়িতে পুলিশ তল্লাশি চলে।
এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ছাত্রলীগ মিছিল করায় বিভিন্ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমথর্কদের বাড়িতে মঙ্গলবার রাতে বিভিন্ন বাড়িতে পুলিশ তল্লাশি চলে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, গত ৪ আগস্টে নড়াইলে নাশকতার মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...