
নড়াইলের নড়াগাতিতে এক গৃহবধূকে তার তালাকপ্রাপ্ত স্বামী কর্তৃক ধারালো ব্লেড দিয়ে নৃশংসভাবে আঘাত করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার (৫ এপ্রিল) গভীর রাতে মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে। বর্তমানে ভুক্তভোগী নারী লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তেলিডাঙ্গা গ্রামের ওবায়দুল শেখের মেয়ে মিতুর সাথে কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের নুরে আলমের প্রায় দেড় মাস আগে বিচ্ছেদ হয়। ভুক্তভোগী মিতু জানান, রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে তিনি ঘর থেকে বাইরে বের হলে ওত পেতে থাকা নুরে আলম তাকে পেছন থেকে ঝাপটে ধরে।
এসময় হত্যার উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে তার মুখ, চোখ ও গলায় উপর্যুপরি আঘাত করা হয়। মিতুর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় মিতুকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৪৫টি সেলাই দিতে হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মিতু বলেন, “নুরে আলম একজন নেশাগ্রস্ত মানুষ। সে আমাকে প্রাণে মেরে ফেলার জন্য এসেছিল। আমি এই লম্পট ও নেশাখোরের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”আহত মিতুর ভাই মহিদুল জানান, নুরে আলম একজন চিহ্নিত মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী।
সামাজিক ও আইনগতভাবেই তাদের বিচ্ছেদ হয়েছিল, কিন্তু সেই আক্রোশ থেকেই এই হামলা চালানো হয়েছে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন।
এই বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...