
নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আহসানুর রহমান।সিভিল সার্জন ডা: মো: আব্দুর রশিদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার।
এ সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের ডাক্তার ইসমাইল হোসেন বাপ্পী, নড়াইল হোমিওপ্যাথিক পেশাজীবী চিকিৎসক পরিষদের সভাপতি ডা: সুলতান মাহমুদ, সহকারী অধ্যাপক ডা: মফিজুর রহমান, ডা: দুলাল রাহা, লোহাগড়া উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: মো: হায়াতদুর রহমান উজ্জল, সাধারন সম্পাদক ডা: শেখ রাজিবুল আলম,সহ-সভাপতি ডা: তছিবুল আলম।
বক্তারা বলেন, হোমিওপ্যাথিক বিকল্প চিকিৎসা পদ্ধতি।এই চিকিৎসার মূলনীতিতে অটুট থেকে চিকিৎসকদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হবে।
হোমিওপ্যাথিক চিকিৎসায় প্রযোজ্য আইনসমূহ বাস্তবায়নে সকল চিকিৎসককে সচেতন হতে হবে।
হোমিওপ্যাথিক চিকিৎসার নামে কেউ যাতে রেক্টিফাইড স্পিরিটের অপব্যবহার না করেন সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।সেমিনারে জেলায় কর্মরত প্রায় ৫০জন হোমিওপ্যাথিক চিকিৎসক অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার