
নড়াইলের লোহাগড়ায় ডাকাত দলের সদস্যদের অনতিবিলম্বে গ্রেপ্তার, তাঁদের হাত থেকে এলাকবাসীকে রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার নোয়াগ্রামে এ মানববন্ধন করেন ভুক্তভোগী ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন ডাকাতির কবলে পড়াশুরু পরিবারগুলোর সদস্য জোৎস্না বেগম, শেফালি বেগম, মো. সাগর শেখ,পারভেজ সহ অনেকে ।
মানববন্ধনকারীদের অভিযোগ, গত দুই মাসে নোয়াগ্রাম ও পার্শ্ববর্তী বয়রা ও ঘাঘা এলাকায় কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় নোয়াগ্রাম এলাকার একাধিক মামলার আমামি আসমা বেগম, আব্দুর নূর তুষার ও তাদের সহযোগী সাদ্দাম, আকাশ, হান্নান, বিপ্লব, শিপন, ভাষান ও খায়রুল জড়িত রয়েছে। ঘটনার পর ভুক্তভোগীরা লোহাগড়া থানায় মামলা ও অভিযোগ করেন৷
এসব মামলায় দুইবার আসমা বেগম গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের পর কয়েকদিনের মধ্যে আসমা জামিনে বের হয়ে আসেন। তাছাড়া তার অন্য সহযোগিদের কেউ এখনও গ্রেপ্তার হয়নি। আর ডাকাতদের বিরুদ্ধে মামলা ও অভিযোগ করে আমরাই এখন উল্টো বিপদে পড়েছি। ডাকাতরা প্রতিনিয়ত আমাদের হুমকি-ধামকি দিচ্ছে। মামলা ও অভিযোগকারিদের বিরুদ্ধে ইতোমধ্যে একটি মিথ্যা নির্যাতনের মামলা করেছেন ওই আসমা বেগম। আমরা এই মিথ্যা মামলার প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।
জোৎস্না বেগম বলেন, গত ৩০ জানুয়ারি আমার বাড়িতে হওয়া ডাকাতির ঘটনায় আমরা মামলা করেছিলাম। ওই মামলায় আসমা গ্রেপ্তার হয়েছিল। অন্যান্য ডাকাতির ঘটনায় ও সে গ্রেপ্তার হয়। কিন্তু কয়দিন পরই জামিন পেয়ে যায়। জামিনে এসে আসমা আমাদেরকে হুমকি-ধামকি দেচ্ছে। নির্যাতনের একটা মামলাও দিয়েছে আমাদের নামে। নানাভাবে হয়রানি করতেছে, আমাদের ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করতেছে।
শেফালী বেগম বলেন,ডাকাত দলের সদস্যরা নানাভাবে আমাদের হুমকি ধামকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা বাড়ি থাকতে পারতিছে না। পালিয়ে বেড়াচ্ছি।
লোহাগাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আসমার নামে ২০২২ সালের একটি হত্যা মামলা রয়েছে। এলাকায় চুরি ও দস্যুতার মামলায় জড়িত থাকায় আসমাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছিলাম। তুষারের নামেও একাধিক মামলা রয়েছে। তুষারসহ এদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জনগণের যত মালামাল খোয়া গেছে, সেগুলো উদ্ধারেও আমরা কাজ করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...