
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলপুর গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গতকাল বুধবার (৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার রসুলপুর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় এক পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অপর পক্ষের ওপর হামলা চালায়। এতে নাজমুল, মুসলেম উদ্দিন, নাইমা খাতুন, শফিক মিয়া ও এনামুল মিয়া আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতদের পরিবারের অভিযোগ, আওয়াল মিয়া, আদু মিয়া, মিলন মিয়া, আলাল, জালাল ও সিয়ামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে অভিযুক্ত সিয়ামের এক স্বজন জানান, পূর্ব বিরোধের জেরে প্রথমে সিয়ামের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের আরও লোকজন ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে নবীনগর থানার শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়া বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...