
নরসিংদী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ণাঢ্য রথযাত্রা বের হলে শত শত ভক্তের পদচারনায় শহরের প্রধান সড়ক উৎসব মুখর হয়ে ওঠে।
শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ রথে স্হাপন করে সুসজ্জিত করে রথযাত্রা বের করা হয়। উলুধ্বনির, শঙ্খধনি, হরিনাম কীর্তন ও জয় জগন্নাথ ধ্বনিতে শহর এলাকা মুখরিত হয়ে ওঠে। নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ সব বয়সের ভক্তরা রথের রশি ধরে টেনে উৎসবে অংশ নেন।
রাস্তার দু’ পাশে দর্শনার্থী ও শোভাযাত্রা উপভোগ করতে মানুষ ভীড় করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পূজা অর্চনা ও প্রসাদ বিতরন করা হয়।
দেশ, জাতি, বিশ্ব মানবতা শান্তি, সমৃদ্ধি ও কল্যান কামনা করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস রথযাত্রা ভক্তি, সম্প্রীতি ও মানব কল্যানের প্রতীক। প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথযাত্রার মাধ্যমে জগন্নাথ জগন্নাথ দেবকে পুনরায় মন্দিরে ফিরিয়ে আনা হয়।
রথযাত্রা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও আনন্দের মিলন মেলায় পরিনত হয়।
রথযাএাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...