
শাহরিয়ার মিল্টন , শেরপুর : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভক্তরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে শেরপুর প্রেস ক্লাবের সামনে ‘সালমান শাহ ভক্তদের’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- চলচ্চিত্র প্রযোজক খন্দকার মুন্তাহিদুল লিটন, জহিরুল ইসলাম রকিব, রাজীব আহমেদ, হারুন অর রশিদ, হাসেম সরকার, মো. সুমন প্রমুখ।
এসময় বক্তারা হাইকোর্ট, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানান, সালমান শাহ হত্যা মামলার আসামিরা যেনো কোনোভাবেই আগাম জামিন না পায় এবং দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ না পায়।একইসঙ্গে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান তারা।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। প্রায় তিন দশক পরও সেই মৃত্যুর বিচার হয়নি। সম্প্রতি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত