
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে শহরে বর্ণাঢ্য র্যালি ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত র্যালিটি গড়কান্দা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সংগঠনের পতাকা ও বিভিন্ন শ্লোগানসংবলিত ব্যানার হাতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক বিতর্ক সম্পাদক ও শেরপুর-২ আসনে জামায়াতের প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, জাকসু’র সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, শেরপুর জেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান আশিক বক্তব্য রাখেন। এতে সভাপত্বি করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক।
বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির আদর্শ, নৈতিকতা ও সুশিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আগামীতেও শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...