
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রবাসে উপার্জিত অর্থ ও সেই টাকায় কেনা জমি বুঝে নিতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক প্রবাসফেরত ব্যক্তি।
অভিযোগ রয়েছে, তাঁকে নারকেলগাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) সকালে নালিতাবাড়ী থানায় ভুক্তভোগীর স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে তাঁর বাবা মহর উদ্দিন, চাচা আসাদ আলীসহ মোট ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বাদলাকুড়া গ্রামের মহর উদ্দিনের মেয়ের সঙ্গে যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের সোরহাব হোসেন বাবুর বিয়ে হয়। সোরহাব প্রায় ১৭ বছর প্রবাসে ছিলেন।
এ সময় জমি কেনার উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময়ে শ্বশুর মহর উদ্দিনকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা দেন। পরে আরও দেড় লাখ টাকা দেওয়ার দাবি করা হয়।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার টাকা ও সেই টাকায় কেনা জমি বুঝে নিতে শ্বশুরবাড়িতে গেলে সোরহাব হোসেনের সঙ্গে শ্বশুর মহর উদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
পরে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে আটক করে শিকল দিয়ে নারকেলগাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোরহাব হোসেনকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘এ ঘটনায় দায়ের করা মামলায় আসাদ আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’নিজের টাকা-জমি চাইতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতন
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...