নালিতাবাড়ীতে যুবলীগ ও ছাত্রলীগের ৩ কর্মী কারাগারে

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৩ কর্মীকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কারাগারে পাঠানো হয়েছে।

এরা হলেন- যুবলীগ কর্মী তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ কর্মী হারুনুর রশিদ ও বুলবুল। এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর)) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তারা বিভিন্ন স্থানে সরকারবিরোধী কর্মকাণ্ড এবং শান্ত পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চালিয়ে আসছিলেন। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর