
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রিজের উত্তর দিকের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৮৫ টি মিনি ড্রেজার মেশিন অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
সেইসাথে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে হাসমত আলী (৫০) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গত মঙ্গলবার দিনব্যাপী ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নদীর পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে হাসমত আলিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৮৫টি ড্রেজার মেশিন, হাজার ফুট পাইপ ধ্বংস ও বালু উত্তোলনের সরঞ্জামাদি অপসারণ করা হয়।
এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ২০টি বাঁশের মাচা ধ্বংস করা হয়। এতে সহায়তা করেন বিজিবি, আনসার ব্যাটালিয়নের সদস্য ও জন প্রতিনিধিবৃন্দ।
অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে বালুহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুসারে যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...