
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কে সফররত কানাডা প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা টরন্টো মৌলভীবাজার জেলা সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা রজত পাল নিউইয়র্কের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
গত ১৪ই আগস্ট বৃহস্পতিবার দুপুরে ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের বিখ্যাত খলিল বিরিয়ানিতে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল এসোসিয়েশনের সভাপতি মোস্তাক এলাহী চেমন,সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী,সাবেক সভাপতি মামুনুর রশিদ শিপু,উপদেষ্টা পরিষদের সদস্য শাহ জামাল হোসেন,কয়ছর করিম,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান ও যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমেদ চৌধুরী মনির প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ কানাডা প্রবাসী রজত পাল ও যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমেদ চৌধুরী মনির কে স্বাগত জানান এবং শত ব্যস্ততার মাঝেও সংক্ষিপ্ত সময় দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।এছাড়াও সময় সল্পতার কারণে জিল্লুর আনাম চৌধুরী চেমন,কামাল হোসেন চেরাগ,নান্টু দেব,ইমরুল কায়েস,জায়েদ হোসেন সহ অন্যান্যদের সাথে মোবাইল ফোনে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে মধ্যাহ্ন ভোজে সবাই অংশগ্রহণ করেন। উল্লেখ্য তিনি এক সংক্ষিপ্ত সফরে স্ত্রী ও কন্যা কে নিয়ে যুক্তরাষ্ট্রে বেড়াতে আসেন এবং এ সময়ে তিনি বোস্টন,নিউ জার্সি ও নিউইয়র্কে বসবাসরত নিকট আত্মীয় ও শ্রীমঙ্গল এলাকার পরিচিত ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ করেন ও বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...