
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ই জুন শনিবার সন্ধ্যায় সুরঞ্জিত সেন গুপ্ত স্মৃতি সংসদ আয়োজিত ব্রঙ্কসের বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রুহেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন,বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাবেক এমপি ফরিদা ইয়াসমিন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা,বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী,রাজনীতিবিদ জাকারিয়া চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ,সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মন্জুর আহমদ,ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু জাফর,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাখাওয়াত আলী,যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরুল আলম জিকু,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহান আহমেদ টুটুল,সাবেক ছাত্রনেতা শেখ মখলু,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,যুবলীগ নেতা শেখ জামাল হোসেন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র চন্দ,হাবিবুর রহমান কামাল,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম আহমেদ,সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ,যুবলীগ নেতা ছাদেকুর রহমান,নুরুল ইসলাম মিলন,কবি সুধাংশু রঞ্জন মন্ডল প্রমুখ।
প্রধান অতিথি আমিনুল ইসলাম বলেন জাতীয় নেতা তোফায়েল আহমেদ জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু খেতাব দিয়েছিলেন।বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তোফায়েল আহমেদ অবিচ্ছেদ অংশে পরিণত হয়েছেন।
সভায় বক্তারা জাতীয় নেতা মরহুম তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তারা বলেন বাংলাদেশ যতদিন থাকবে জাতীয় বীর তোফায়েল আহমেদ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...