
নাহিদ হাসান নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলার ২ নং চন্দননগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড হরশৈল লক্ষীপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় লক্ষীপুর গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর মান্নান, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সুমন,ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার, ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড শাখা ও উক্ত মতবিনিময় সভার সভাপতি হাসেম আলি সহ উক্ত ওয়ার্ড বিএনপির সহস্রাধিক নেতাকর্মী।
মতবিনিময় সভা শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও ছাত্র-জনতার এই অভ্যুত্থানে নিহত এবং আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকল নেতাকর্মীরা।

পরবর্তীতে আলোচনা সভায় বক্তব্যে বক্তারা বিগত ১৫ বছরে আওয়ামিলীগ সরকার দ্বারা নির্যাতন, হামলা,মামলা ও গনঅভ্যুত্থানে ভয়াল স্মৃতিচারণ করেন। তৃণমূল বিএনপিকে আরো উজ্জীবিত হয়ে দেশ এবং দলের স্বার্থে ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য আহবান জানান।
পাশাপাশি আগামী নির্বাচনে নওগাঁ -১ আসনের বিএনপির সাবেক ৩ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ছালেক চৌধুরীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমন্ত্রণ জানান নেতারা।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...