নিয়ামতপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

নাহিদ হাসান নওগাঁঃ নওগাঁর নিয়ামতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে, দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয়ে পরিষদ নিয়ামতপুর শাখার আয়োজনে, রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে প্রথম দফায় মানববন্ধন শেষে আবারো উপজেলা গেট সংলগ্ন মেন রাস্তার ধারে দ্বিতীয় দফায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায়,বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, শামসুল আলম, স্বপন কুমার বর্মন, রেজামুল ইসলাম,জামাল উদ্দিন, আব্দুল গাফফার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সহকারি শিক্ষকদের দীর্ঘদিনের প্রানের দাবি দশম গ্রেড বাস্তবায় করতে হবে।দশম গ্রেট বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সার্বিক সহযোগিতা কামনা করেন। বক্তব্য শেষে শিক্ষকরা উপজেলার মেন মেন সড়ক প্রদক্ষিণ শেষে, প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য লিখুন

আরও খবর