
নাহিদ হাসান, নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১নং হাজিনগর ইউনিয়নের সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মার্চ সকাল ১১টায় হাজিনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্যানেল চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল সালামের উপস্থিতিতে এফ.পি.আই. আক্তার, এফ.ডব্লিউ.ভি. ফেরদৌসি, এফ.ডব্লিউ.এ. এইচ.আই. মোশারফ হোসেন, আনসার ভিডিপি দলনেতা আতিয়ার রহমান আপেল, প্রাণিসম্পদ ভেটেরিনারি এ.আই. মোস্তাফিজুর রহমান, কাজী, ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা মামুন, ইমাম (ধর্মীয় প্রতিনিধি) এবং বিভিন্ন এসএমসি কমিটির সদস্যসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইউনিয়নের বিভিন্ন স্তরের কর্মচারীদের অগ্রগতি প্রতিবেদন ও কার্যবিবরণী নিয়মিত সভায় উপস্থাপন করা হবে। এতে সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করে ইউনিয়নের সার্বিক উন্নয়নের পথ সুগম করা হবে। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...