
মো.সাহিদুল ইসলাম শাহীন:- স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাতিল করে জাতীয় সংসদে একযোগে পাঁচটি সংশোধনী বিল পাস হয়েছে। আইনি কাঠামোতে বড় এই পরিবর্তনের ফলে ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত নির্বাচনে দলীয় মনোনয়নের আনুষ্ঠানিক পথ বন্ধ হচ্ছে।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ‘স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ (সংশোধন) বিল, ২০২৬’, ‘উপজেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২৬’, ‘জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২৬’, ‘পৌরসভা (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘সিটি কর্পোরেশন (সংশোধন) বিল, ২০২৬′ উত্থাপন ও কণ্ঠভোটে পাস হয়। রাষ্ট্রপতির অনুমোদন ও গেজেট প্রকাশের পর এগুলো কার্যকর আইনে পরিণত হবে।
সংশোধিত আইন অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। সব প্রার্থীই হবেন নির্দলীয়-যা বর্তমানে ‘স্বতন্ত্র” হিসেবে পরিচিত। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার পাঁচটি স্তরেই (ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পারিষদ ও সিটি কর্পোরেশন) এই পরিবর্তন কার্যকর হবে। এর মধ্যে জেলা পরিষদ বাদে বাকি চার স্তরে জনগণের সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নির্বাচন একসময় সম্পূর্ণ নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হতো। কিন্তু, ২০১৫ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে আইন সংশোধনের মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। তখন যুক্তি দেয়া হয়েছিল, এতে জবাবদিহিতা বাড়বে এবং উন্নয়ন কার্যক্রম সমন্বয় সহজ হবে। কিন্তু বাস্তবে এর নেতিবাচক প্রভাব হিসেবে মনোনয়ন-বাণিজ্য, সহিংসতা এবং স্থানীয় পর্যায়ে তীব্র বিভক্তি লক্ষ্য করা যায়। ফলে, সামাজিকভাবে গ্রহণযোগ্য অনেক ব্যাক্তি নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেন।
দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি দীর্ঘদিন ধরেই নির্বাচন বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের পক্ষ থেকে উঠে আসছিল। তাদের মতে, নির্দলীয় ব্যবস্থা ফিরলে স্থানীয় পর্যায়ে যোগ্য প্রার্থীদের অংশগ্রহণ বাড়বে। এই প্রেক্ষাপটে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তবর্তী সরকার প্রথমে অধ্যাদেশ জারি করে, দলীয় প্রতীক বাতিল করে।
সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার সংসদে বিল পাসের মাধ্যমে বিষয়টি স্থায়ী আইনি রুপ দিচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...