
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন নির্বাচন শুধু প্রলম্বিত নয় , বানচাল করতেও যড়যন্ত্র চলছে । সংস্কার প্রস্তাবের নামে অবাস্তব ও জন সম্পৃক্তহীন ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনৈক্য ,দ্বন্দ্ব , ফ্যাসাদ ও অন্তর্ঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা হচ্ছে ।
তিনি বুধবার বিকেলে ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন বিএনপির কর্মীসমাবে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।
কলসিন্দুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশ বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিতে বিশাল গণসমাবেশে পরিনত হয় ।

সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হসেব তালুকদার , জেলা বিএনপির সদস্য , উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিটন ,ফরহাদ রব্বানী সুমন , আবদুল কুদ্দুস , হাবিবুর রহমান হাবিব , আবদুল ওয়াহেদ তালুকদার , আবুল হাসিম , সোলায়মান সরকার , গাজিউর রহমান , জাকিরুল ইসলাম টোটন , হুমায়ূন কবীর , আবদুল মোমেন সুমন , বিএনপি নেতা আবদুস শহিদ , মমতাজ উদ্দিন , রুহুল আমিন , নজির হোসেন নজর , জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসাইন ,
কর্মী সমাবেশে এমরান সালেহ প্রিন্স অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের প্রতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহবান জানান । তিনি বলেন , নির্বাচন নিয়ে নানা টাল বাহানা , ষড়যন্ত্র চলছে।
তারেক রহমানের নের্তৃত্বে সকল ষড়যন্ত্র নস্যাত করে জনগণকে ভোটার অধিকার ফিরিয়ে দেয়া হবে । তিনি তারেক রহমান ঘোষিত জনকল্যাণে আগামী বিএনপি সরকারের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে বলেন , রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ও সাম্য , মানবিক রাষ্ট্র গঠন এবং ফ্যামিলি কার্ড ,কৃষক কার্ড , বেকারভাতা , কর্মসংস্থান , বিনামূল্যে চিকিৎসা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য , জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে ।
তিনি সকলকে সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি জন সম্পৃক্ততা বৃদ্ধি ও ধানের শিষের প্রচারণা চালানোরও আহবান জানান ।
মন্তব্য লিখুন
আরও খবর
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...