
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে বেলা ১২ টা পর্যন্ত সন্তুষ্টু থাকলেও এরপর থেকে একাধিক অনিয়ম ঘটেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২ টা নাগাদ এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একাধিক অনিয়মের তথ্য তুলে ধরেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
তিনি অভিযোগ করেন, একাধিক কেন্দ্রে ধানের শীষের দুইজন পোলিং এজেন্ট দেখা গেছে। ১১ দলীয় জোটের পোলিং এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। এছাড়াও ককটেল ও ভোট সাময়িক স্থগিতের অভিযোগও করেন তিনি।
এছাড়াও এনসিপি নেতা হান্নান মাসউদের পরিবারের উপর হামলা ঘটনায়ও বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেন এই কেন্দ্রীয় নেত্রী।
এছাড়াও বিভিন্ন স্থানে কেন্দ্র দখল, কেন্দ্রের মধ্যে টাকা বিতরণ, পোলিং এজেন্টদের ব্যালটে স্বাক্ষরসহ একাধিক অভিযোগ জানান এই এনসিপি নেত্রী।
তিনি বলেন, গণভোটে বিএনপি মুখে বলছে ’হ্যাঁ’ আর দিচ্ছে ’না’ তে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...