
মোহাম্মদ নজরুল ইসলামের এরশাদ,নোয়াখালীঃ শীর্ষ সন্ত্রাসী মিয়া বাহিনীর প্রধান নূরুন নবী মিয়া কর্তৃক থানার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক বলরাম কর্মকার বিএসসি ও হামিদুল হক কে শারীরিক হেনস্থা ও লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন ও শিক্ষকবৃন্দদের সর্বাত্মক কর্ম বিরতি পালন করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জয়াগ ইউনিয়নের থানার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগনের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন থানার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফেজ আহাম্মদ , মাদ্রাসার সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য শাহ জালাল, এলাকাবাসীর পক্ষে হাবিবুর রহমান মিঠু। উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা ও এলাকার জনসাধারণ।

বক্তারা বলেন আওয়ামীলীগের সাবেক এমপি এইচ এম ইব্রাহিমের ঘনিষ্ঠ সহচর সন্ত্রাসী নূরুন নবী মিয়ার অত্যাচারে মাদ্রাসার শিক্ষকবৃন্দ শিক্ষার্থীরা অতিষ্ঠ।
সন্ত্রাসী মিয়া কর্তৃক থানার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক বলরাম কর্মকার বিএসসি ও অফিস সহকারী হামিদুল হক কে শারীরিকভাবে হেনস্থা ও লাঞ্চনার প্রতিবাদ ও দ্রুত সন্ত্রাসী মিয়াকে রাষ্ট্রের প্রচলিত আইনে গ্রেফতার করে বিচারের দাবি এবং মাদ্রাসায় ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...