
মো: আজহার হোসেন মানিকগঞ্জঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অসমর্থিত পকেট কমিটি বাতিলের দাবিতে মানিকগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের চতুর্থ দিনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০৫ই আগস্ট ২০২৫ ইং বুধবার বেলা ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধারা
প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা কমিটির কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের অসমর্থিত আহবায়ক পকেট কমিটি অনুমোদন দেওয়ায় মানিকগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে সভার আয়োজন করে।
সভার শুরুতে ৫২ সাল হইতে ৭১ এবং ২৪ জুলাই – আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রতিবাদ সভা থেকে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া বলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সাহেব আমাদের কাছ থেকে কয়েক দিনের সময় চেয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামী কয়েক দিন অপেক্ষা করব এবং আগামী কয়েক দিনের মধ্যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আমাদের দাবি না মানলে মান্নান গং অসমর্থিত প্যাকেট কমিটির
বিরুদ্ধে সভা ও মানববন্ধনের ঘোষণা করেন।
মানিকগঞ্জ জেলা সংসদ অফিসে শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিতিতে বক্তব্য রাখেন সাবেক ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি।বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সিদ্দিক আলী
বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন ,বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তারসহ আরো অনেকে।
বক্তারা বলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অসমর্থিত পকেট কমিটি মান্নান গং কে অনুমোদন দেওয়ায় মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনতিবিলম্বে মান্নান গং কমিটি বিলুপ্ত ঘোষণা করে স্বচ্ছ, নিরপেক্ষ , গ্রহণযোগ্য বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটি স্বচ্ছ কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতি আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...