
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াই টার দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়।
উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল আরিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান, উপজেলা আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) নবীউল কারিম সরকার, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, উপজেলা সমবায় অফিসার মো. মামুনুর রশিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা কানুনগো মো. জহিরুল ইসলাম, নাজির কাম ক্যাশিয়ার আবু নায়েম লেমন প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দসহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানো, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব।
ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত নানা সেবা ও তথ্য সহজে পাচ্ছেন বলেও তারা উল্লেখ করেন। মেলার বিষয়টি সহজেই যেন সাধারণ মানুষ জানতে পারে এ জন্য উপস্থিত সকলকে গ্রাম পর্যায় জানিয়ে দেওয়ার আহবান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...