
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ মহান বিজয় দিবস’২০২৫ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বিজয় র্যালি, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, করা হয়। পরে বিভিন্ন হল প্রশাসন, বিভাগ, ছাত্র সংগঠন ও আলোচনা সভা।
সভা প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,“মহান মুক্তিযুদ্ধ আমাদের আত্মপরিচয়ের ভিত্তি।
লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা শুধু একটি ভূখণ্ড নয়, এটি ন্যায়, মানবিকতা ও আত্মমর্যাদার প্রতীক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে দেশ গঠনে সম্পৃক্ত করাই আজকের দিনের প্রধান অঙ্গীকার।”
তিনি আরও বলেন,“বিশ্ববিদ্যালয় হবে মুক্তবুদ্ধির চর্চাকেন্দ্র, যেখানে ইতিহাস ও দেশপ্রেম শিক্ষার্থীদের চিন্তা-চেতনায় প্রতিফলিত হবে। শহীদ জিয়াউর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
এছাড়া বেলা ১১টায় সৃজনী বিদ্যানিকেতনে শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ঘন্টাব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...