
রাফিউল ইসলাম, ঝিকরগাছা: ফুলপ্রেমী পর্যটকদের পদচারণায় মুখোরিত ফুলের রাজধানী ঝিকরগাছার গদখালী।দিন-দিন বাড়ছে পর্যটকদের সংখ্যা। দিগন্তজোড়া ফুলের রাজ্যে প্রকৃতির নির্মল পরিবেশে তাই সুস্থ বিনোদনের জন্য পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন দলে-দলে ছুটে আসছেন স্বর্গীয় অনুভূতির মনোমুগ্ধকর এই ফুলের রাজ্যে।মাঠের পর মাঠ শুধু ফুল আর ফুল।
এ-যেন, শতফুলের নান্দনিক সৌন্দর্যের এক অবিরাম প্রতিযোগীতা।
টিউলিপ,জারবেরা,রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিওলাস, সূর্যমুখী সহ বিভিন্ন ফুল পর্যটকদের দৃষ্টিনন্দন ফুলের সৌন্দর্যে বিমোহীত।সবশ্রেণি পেশার মানুষ উপভোগ করেন অপরূপ সৌন্দযের আধার এই ফুলের রাজ্যে।
শহুরে চারদেয়ালের একঘেয়েমি জীবনযাপন হাপিয়ে ওঠা মানুষগুলোর পাশাপাশি দেশের বিভিন্ন প্রত্যন্ত জনপদ থেকেও স্ত্রী, সন্তান ও প্রিয়জনসহ দলে-দলে ছুঁটে আসছেন গদখালীর নয়নাভিরাম অপরূপ সৌন্দর্যের এই ফুলের রাজ্যে।
পুষ্পকানন গদখালীর হাড়িয়ার মোড়ে যেন প্রতিদিনের ফুলের মেলা বসে। এখানে বিভিন্ন ফুলের স্টলে বাহারি সব ফুল, ফুলের মালা,স্তবক,ফ্লাওয়ারব্যান্ড ইত্যাদি বেচাকেনা হয় প্রচুর। পর্যটকদের পাশাপাশি পাইকার ও খুচরা ফুল বিক্রেতাও এখানথেকে ফুলচাষীদের কাছথেকে ক্ষেতের তরতাজা ফুল কিনে নিয়ে যান।
আমাদের জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনে ফুলচাষীরা গুরুত্বপুর্ণ অবদান রেখে চলেছে।ফুল রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের রয়েছে অপার সম্ভাবনা। প্রতিবছর বিভিন্ন জাতীয় দিবস ও উৎসব আয়োজন ঘিরে কোটি-কোটি টাকার ফুল বিকিকিনি হয়ে থাকে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...