
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে অনুমোদনহীন ৪টি ইট ভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার ৪ঠা জানুয়ারী দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার এই অভিযান পরিচালনা করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শের আলম।
এরমধ্যে উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের অন্তর মিয়ার মালিকানাধীন বিএমবি ব্রিকসকে ৪ লাখ, ৪নং বরিশাল ইউনিয়নের সাইদুর রহমানের এমএসএম ব্রিকসকে ৬ লাখ,৫নং মহদীপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর মালিকানাধীন এমএমজেড ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা এবং ২নং হোসেনপুর ইউনিয়নের শামীম মিয়ার মালিকানাধীন লিখন ব্রিকসের নামে উচ্চ আদালতে মামলা থাকায় কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার বলেন,জরিমানা করা ইট ভাটাগুলোর পরিবেশ ছাড়পত্র নেই। এছাড়া স্থানীয় জেলা প্রশাসনের অনুমতিপত্রও নেই। ফলে তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অপর একটি ইট ভাটাকে সতর্ক করা হয়েছে।
চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।উল্লেখ্য সম্প্রতি পলাশবাড়ী উপজেলায় অবৈধ ইট ভাটা নিয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশ ও প্রচারিত হওয়ার পর এ অভিযান পরিচালনা করা হয়।।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...