
বিশ্বকাপ ফুটবল উম্মাদনায় আর্জেন্টিনার সমর্থকেরা নরসিংদীর পলাশে মেতে উঠেছে।
আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে শত শত সমর্থক ৩০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে মিছিল করেছে।
শুক্রবার বিকেলে পলাশ বাজার হতে আর্জেন্টিনা সমর্থকদের এক বিরাট মিছিল বের হয়।সমর্থকরা তিনশত ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে, ব্যান্ড পার্টির তালেতালে নেচে গেয়ে শ্লোগানে শ্লোগানে আর্জেন্টিনাকে সমর্থন জানায়।
মিছিলে প্রায়ই কয়েক হাজার আর্জেন্টাইন সমর্থকরা গায়ে নীল সাদা জার্সি, হাতে পতাকা নিয়ে অংশগ্রহন করে। মিছিলটি পলাশ বাজার আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির উদ্যোগে আয়োজন করা হয়। আর্জেন্টিনার পতাকা নিয়ে বের হওয়ার মিছিলটি মুহূর্তের উৎসবমুখর হয়ে ওঠে।
নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন এলাকা হতে সমর্থকরা এসে আনন্দ প্রকাশ করে। এসময় সবার গায়ে ছিল তাদের প্রিয় দল আর্জেন্টিনার জার্সি।
মিছিলটি ঘোড়াশাল- পলাশ সারকারখানা মোড় পর্যন্ত এগিয়ে যায়,পলাশ বাস স্ট্যান্ড ও ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রনি নামে এক সমর্থক জানায় আমরা প্রতিটি বিশ্বকাপ ফুটবল শুরু হলে ব্যতিক্রমী এক আনন্দ মিছিল বের করি।
আর্জেন্টিনা সমর্থকরা জানান, বিশ্বকাপ ফুটবল খেলা দেখা তাদের আবেগের জায়গা। আবেগ থেকেই তারা দীর্ঘ পতাকা দীর্ঘ পতাকা নিয়ে ব্যাতিক্রমি মিছিলের আয়োজন করেছেন।
মিছিলে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন ও শান্তিপূর্ন ভাবে কর্মসূচি সম্পন্ন হয়।
পলাশে আর্জেন্টিনা সমর্থকদের পতাকা মিছিল স্হানীয়দের মাঝে আগ্রহের সৃষ্টি করে। তরুনদের পাশাপাশি মধ্য বয়সী ও প্রবীণ ফুটবলপ্রেমীরা অংশ নেন, যা মিছিলটি বৈচিত্র্যময় করে তোলে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...