
খন্দকার নিরব, ভোলা: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ ভোলা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় তজুমদ্দিন উপজেলার চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দিনকে সম্মাননা দিয়েছে প্রাথমিক শিক্ষক সংগঠন, তজুমদ্দিন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম শশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিধু ভূষণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মোঃ মহিউদ্দিনের এ অর্জন তজুমদ্দিনের প্রাথমিক শিক্ষা পরিবারসহ পুরো জেলার জন্য গর্বের। তাঁর নিষ্ঠা, পরিশ্রম ও শিক্ষার্থীবান্ধব পাঠদান অন্য শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতেও তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষকরা মোঃ মহিউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...