
মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা হয়রানি মুলক হত্যা মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে জড়ানো ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) সকাল ১১টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পাংশা বাজারের কালিবাড়ি মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন অংশ নেন।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রিংকু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল,যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: রইচ উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: লিয়াকত আলী খান প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার সহ সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবী করেন।
এর আগে নেতাকর্মীরা উপজেলার ও পৌরসভা বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদেরকে।
প্রসঙ্গত, গত ৩ মে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা উত্তর পাট্টা গ্রামে রাশিদুল নামের একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: রফিকুল ইসলাম ও পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান সুমন সহ ২৭ জনের নাম উল্লখ্য করে হত্যা মামলা দায়ের করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...