পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খুলনার পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাসকাটীস্থ আদর্শ লাইব্রেরি চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় হরিঢালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব হাসান উজ জামানের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইব্রেরির উপদেষ্টা আলহাজ্ব আবু বক্কর ফকির, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, লাইব্রেরির সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সাইদুল ইসলাম, আদর্শ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আলমুন হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ও সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলু।

এ ছাড়া উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ গাজী, মাওলানা লুৎফুর রহমান, আলমগীর হোসাইন, এনামুল আহমেদ, বাকি বিল্লাহ, সাইফুল্লাহ ফকির, তৈয়বুর রহমানসহ আদর্শ লাইব্রেরি ও ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর