
এম জালাল উদ্দীন:পাইকগাছা!!
পাইকগাছায় জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
পরবর্তীতে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা কলেজ এর উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, ওসি ( তদন্ত) তুষার কান্তি দাস, ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জামিনুর ইসলাম ও পূর্ণ চন্দ্র মন্ডল এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরপি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সততা সংঘের তুরানি আক্তার রাসা।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ,উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, এইউইও শেখ ফারুক হোসেন, সঞ্জয় দেবনাথ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, গেমটি টিচার কুসুম কলি সরকার, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, প্রভাষক বজলুর রহমান, প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সুভাষ রায়, কবিন্দ্র মন্ডল, সততা সংঘের সদস্য, রোভার স্কাউট, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...