
পাইকগাছা পৌর সদরের হোটেল আল-মদিনার ২৮ নম্বর কক্ষ থেকে শেখ বদরুজ্জামান (৬৫) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হোটেল আল-মদিনার ম্যানেজার জসিম খান জানান, মৃত বদরুজ্জামান আশাশুনির দরগাপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি একটানা প্রায় ৮-৯ বছর ধরে হোটেলের ২৮ নম্বর কক্ষে ভাড়া থাকতেন।
হোটেল ম্যানেজার গত শনিবার রাত ১১টায় শেষবারের মতো বদরুজ্জামানের সঙ্গে কথা বলেন। রবিবার সারাদিন তাকে রুম থেকে বের হতে দেখা যায়নি।
সর্বশেষ সোমবার(২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ তার ভাইপোকে ফোন করে এবং থানায় খবর দেয়।
মৃত বদরুজ্জামানের ভাইপো সামি জানান, তার চাচা হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসার সুবিধার জন্য তিনি পাইকগাছা বাজারের হোটেল আল-মদিনায় থাকতেন।
হোটেল ম্যানেজারের ফোন পেয়ে সামি পাইকগাছায় আসেন। এরপর পুলিশের সহযোগিতায় হোটেলের ২৮ নম্বর কক্ষের দরজা ভেঙে রুম সংলগ্ন বাথরুমে বদরুজ্জামানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রুমের সিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুম থেকে বদরুজ্জামানের মৃতদেহ উদ্ধার করা হয়।
সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে, বদরুজ্জামানের কোনো স্ত্রী বা সন্তান নেই।
মন্তব্য লিখুন
আরও খবর
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...