
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনার পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পাইকগাছা সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে এবং বিভিন্ন ষড়যন্ত্র ও অরাজকতার বিরুদ্ধে স্লোগান দেন।
মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক সমাবেশটি সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা তহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মণ্ডল, শেখ আবু তালেব, ইমরান সরদার, যজ্ঞেশ্বর কার্তিক, স্বরজিৎ ঘোষ ও আনোয়ারুল ইসলাম।
এ সময় শেখ বেনজির আহমেদ লাল, শেখ রুহুল কুদ্দুস, মনিরুল ইসলাম, অ্যাডভোকেট একরামুল হক, সরদার ফারুক আহমেদ, সেলিম রেজা লাকি, এসএম মোহর আলী, ইউনুছ মোল্লাসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। যেকোনো মূল্যে এ ধরনের অপচেষ্টা রুখে দিতে জাতীয়তাবাদী শক্তির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...