
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা পর্যালোচনার লক্ষ্যে পাইকগাছা উপজেলার চাঁদখালী ও লতা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এসব ভোটকেন্দ্র পরিদর্শনে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।
পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিবেশ, ভোটগ্রহণ কক্ষের ব্যবস্থা, নিরাপত্তা প্রস্তুতি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যালোচনা করেন।
একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাসসহ বিজিবির সদস্যবৃন্দ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন-সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, এবারে পাইকগাছা উপজেলায় মোট ৮৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬৬টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে সহায়ক হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...