
খুলনার পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে বাৎসরিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ও লোনা পানিপানি কেন্দ্র চত্বরে এ আয়োজন করা হয়।
উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি খান মাহতাব আহম্মেদ।
প্রভাষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাজামান প্রিন্স, কাজী মিজানুর রহমান, অশোক কুমার ঘোষ, খান সাইফুল ইসলাম ও হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল মান্নান মোড়ল ও তৌফিক হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক সদস্য এ মিলনমেলায় অংশগ্রহণ করেন, যা এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
আয়োজনের অংশ হিসেবে লটারির মাধ্যমে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে আনোয়ার হোসাইন সকল ওষুধ ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যের বেশি দামে ওষুধ বিক্রি না করার আহ্বান জানান। তিনি বলেন, ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বরদাস্ত করা হবে না।
কেউ অতিরিক্ত মূল্য গ্রহণ করলে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সমিতি প্রশাসনকে সহযোগিতা করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...