
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পাইকগাছা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন পাইকগাছা-কয়রা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, আলতাফ হোসেন, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, সাংবাদিক আলাউদ্দিন রাজা, প্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক আহম্মেদ আলী বাঁচা, আওছাফুর রহমান, মোঃ রাজু আহমেদ, আব্দুর রশিদ সানা, মো. জিনারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে মৎস্য চাষ ও পোনা ব্যবসায় বিশেষ অবদানের জন্য কয়েকজনকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম এমদাদুল হক ও কিশোর মন্ডলকে এবং পোনা ব্যবসায় বিশেষ অবদানের জন্য মো. রেজাউল করিমকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
বক্তারা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক ও টেকসই চাষাবাদ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...