• খুলনা শীর্ষ সংবাদ
  • পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষার্থীদের রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষার্থীদের রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ , ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে খুলনার পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন, খুলনার নির্দেশনার আলোকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের মাধ্যমে শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও চেতনা তুলে ধরে।

 

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে তুলে ধরতে এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য লিখুন

আরও খবর