
এম জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছায় বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR) প্রকল্পের আওতায় নির্মিত সড়কের পাশে ২০০টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরে WFP-এর আর্থিক সহায়তায় নির্মিত খুদখালী কানু বাবুর বাড়ি থেকে গাংরখি বাজার পর্যন্ত সড়কের পাশে পূবালী ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় এ বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পাইকগাছা শাখার ম্যানেজার উজ্জ্বল কুমার দাস, সুশীলনের খুলনা অফিসের খালিদ মাহমুদ, উপজেলা ম্যানেজার মো. আয়ূব আলীসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে WFP-এর অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে পাইকগাছা উপজেলার সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট সাতটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়।
এসব প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ইতোমধ্যে প্রকল্পগুলোর সব কাজ সম্পন্ন হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...