
খুলনার পাইকগাছায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে আজিজুর রহমান (৪২) নামে এক চা বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বান্দিকাটি এলাকায় অবস্থিত সরকারি ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘিতে এ ঘটনা ঘটে। মৃত আজিজুর ওই এলাকার কওসার আলী গোলদারের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজিজুর দুপুরে গোসল করতে দীঘিতে যান। ধারণা করা হচ্ছে, গোসল করার সময় হঠাৎ স্ট্রোক হলে তিনি পানিতে তলিয়ে যান। ঘটনাস্থলে তখন কেউ না থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে বিকেল ৪টার দিকে দীঘিতে গোসল করতে নামা আনন্দী নামে এক কিশোরীর পায়ে আজিজুরের কাপড় জড়িয়ে গেলে বিষয়টি আঁচ করা হয়। তাৎক্ষণিক স্থানীয়রা পানিতে নেমে তার মৃতদেহ উদ্ধার করেন।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...