
খুলনার পাইকগাছায় পরপর দুই দিন নদী থেকে দুইটি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার সোলাদানা বাজার সংলগ্ন শিবসা নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পাইকগাছা নৌ পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের নাম ইকরাম হোসেন (৪৭)। তিনি খুলনা সোনাডাঙ্গা থানার মহাসীনউদ্দীন সড়কের বাসিন্দা এবং বানরগাতির মৃত মো. দেলোয়ার হোসেনের মেঝ ছেলে।
নৌ পুলিশের এসআই সবুর হোসেন জানান, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, এর একদিন আগে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার দেলুটির জিরবুনিয়া স্লুইসগেট সংলগ্ন নদীচর থেকে রানা খলিফা (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
পরপর দুই দিনে নদী থেকে দুইটি লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...