• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান; বিদায় ও বরণ অনুষ্ঠিত

পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান; বিদায় ও বরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ , ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাঃ আহসানারা বিনতে আহমেদের যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার। এছাড়া উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান, ডাঃ শাকিলা আফরোজ, ক্যাশিয়ার দেব্রত সরকার, সদ্য যোগদানকৃত মেডিকেল অফিসারবৃন্দ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর অবদানের প্রশংসা করেন এবং নবাগত কর্মকর্তার সফলতা কামনা করেন। পরে নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মন্তব্য লিখুন