
পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি স্কিম (PBG) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে খুলনার পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও খুলনা জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান এবং খুলনা জেলা শিক্ষা অফিসার এস.এম. ছায়েদুর রহমান।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “পারফরমেন্স বেজড গ্রান্টস প্রণোদনার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে, যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে নির্বাচিত ৩০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার