
পাইকগাছায় পূবালী ব্যাংক পিএলসি ২৩৯’তম উপশাখার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার(২৮ জুলাই) সকালে পৌর সদরের উর্মিলা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুকনগর শাখা প্রধান সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক শেখ মোঃ সামছুদ্দোহা। বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফরিদ আহম্মেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাইকগাছা সরকারী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আজিজুল করিম, সাবেক প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান, এ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, মোজাফ্ফার হাসান, পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুরুজ্জামান, ব্যাংক ম্যানেজার উজ্বল কুমার দাস, ঠিকাদার গাজী শহিদুল ইসলাম খোকন।
ডেপুটি জুনিয়র অফিসার আবুল হাসান ফকিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ঠিকাদার সমিতির সভাপতি আব্দুস সামাদ, মিরাজুল ইসলাম মিরাজ,ব্যবসায়ী সুনিল মন্ডল, মিনারুল ইসলাম, কাকড়া সমিতির সভাপতি অজিয়ার সানা, অমরেন্দ্র নাথ মন্ডল, সাফিয়ার রহমান, বাবুরাম মন্ডল, ডাঃ ঋষিকেশ ও অভিজিৎ রায় মানিক সহ ব্যবসায়ী ও সুধীজন বৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...