
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা লস্কর ইউনিয়নে অবস্থিত কাগজী বাসভবনে কাগজী প্রতিবন্ধী ট্রাস্ট ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের উপদেষ্টা রাশিদা জামান অনুষ্ঠানের উদ্বোধন করেন।
কেএফডি ৯৮ ব্যাচের সার্বিক সহযোগিতা আয়োজিত অনুষ্ঠানে ১২ জন অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ৩ জন অসহায় প্রতিবন্ধীদের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ ও পরীক্ষার সময় বৃদ্ধি অনুমোদনের ফি-সহ প্রতিজনকে ৫ হাজার টাকা এবং একজন প্রতিবন্ধী পরিবারে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় উপজেলা অভিভাবক ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন ধরে কাগুজী প্রতিবন্ধী কল্যান ট্রাস্ট পরিচালনার পাশাপাশি অসচ্ছল প্রতিবন্ধীদের ঘর করে দেওয়াসহ নিজ উপজেলার গন্ডি পেরিয়ে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রতিবন্ধীদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...