
পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, সদালাপী শিক্ষানুরাগী এস এম বদিউজ্জামান সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার(৬ ডিসেম্বর) রাতে স্ট্রোকজনিত কারণে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবিবার(৭ ডিসেম্বর) জোহরবাদ তাঁর কর্মস্থল ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা-৬ বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাস্টার মঈনুদ্দিন আহমদ, সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব শাহাজাহান আলী শেখ, মুফতী মাওলানা আবুল কাশেম গুলামুল্লাহ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বিএনপি নেতা জিএম মিজানুর রহমানসহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজা শেষে মরহুম এস এম বদিউজ্জামানকে গদাইপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে শিক্ষা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...