
খুলনার পাইকগাছা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সরদার মাসুদ পারভেজের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে উপজেলার মটবাটি কোনাপাড়া ঈদগাহ ময়দানে এ শোকসভার আয়োজন করা হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক ব্যাংকার ও বিশিষ্ট সমাজসেবক জিয়াউদ্দিন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির প্রধান নির্বাচন পরিচালক এবং খুলনা জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি কেএম আশরাফুল আলম নান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি।
শোকসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শেখ বেনজির আহম্মেদ লাল, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাবেক ছাত্রনেতা জি এম মিজানুর রহমান মিজান এবং পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমান।
যুবনেতা সামছুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাইফুল ইসলাম তারিক, কাজী ইস্তিয়াক আহমেদ, শেখ কামরুল ইসলাম, আজিজুর রহমান আজু মোল্লা ও রেজাউল ইসলাম।
এছাড়াও শোকসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী সোহাগ, আসাদুজ্জামান মামুন, আব্দুল্লাহ, মহিলা দল নেত্রী কাজী কাকলী বেগম, ছন্দা সুলতানা, রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোকসভার আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ বিল্লাল হোসেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...