
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে মাঠে নেমেছেন খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. মো. আব্দুল মজিদের সমর্থকরা।
এর অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া ও গড়ইখালী এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
সকাল ৭টায় চাঁদখালী ইউনিয়নের গজালিয়া চৌরাস্তায় লস্কর ইউনিয়ন কৃষকদলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান খোকনের সভাপতিত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় গড়ইখালী ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে গড়ইখালী বাজারে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। এ সময় সভাপতিত্ব করেন গড়ইখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহিনুর রহমান।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য তুষার কান্তি মন্ডল। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়ইখালী ইউনিয়নের সাবেক সভাপতি মিজান জোয়ার্দ্দার, আব্দুল মজিদ গোলদার, আসাদুজ্জামান ময়না, মফিজুল ইসলাম টাকু, কাশেম সরদার, নজরুল ইসলাম ও মোস্তাকিম গাজী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, ছাহেব আলী, আনন্দ কুমার মন্ডল, শাহ আলম সরদার, শাহাদাত হোসেন, মান্নান, হামিদ গাইন, সেকেন্দার আলী, ছাম্মাত আলী, ফরহাদ হোসেন, খায়রুল মিস্ত্রি, আমানুল্লাহ, রাখাল চন্দ্র, সঞ্জীব বাবু, সুজিত বাবু, ফরিদুল ইসলাম, রবিউল, শামসুর রহমান, মাহমুদ সরদার, কাদের সরদার, হাবিবুর, রাকিব, শাহাবুদ্দিন শেখ, মোখলেসুর রহমান, লাভলু গাজী, নিজাম সরদার, আমিনুর সরদার, সম্রাট, তাজ, সাব্বির ও শাকিবসহ দলীয় নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা দেশের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই কর্মসূচি জনগণের হাতে পৌঁছে দিতে হবে ঘরে ঘরে।
দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...