
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ “উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার” প্রতিপাদ্য’র আলোকে পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পপি রায়।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ (তুহিন), প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক সাংবাদিক এম জালাল উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতাউল্লাহ, আবুল কালাম আজাদ, দেবদাস রায়, এসএম মফিজুর রহমান, মোঃ এনামুল হক, মোঃ ইয়াছিন আলী খান,মোঃ আফজাল হোসেন, মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক রাজু আহমেদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানী সহ সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভা পরবর্তীতে একই স্থানে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। এসময়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক-কৃষানী সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষক-কৃষানীদের মাঝে পুরষ্কার ও বীজ বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...