
খুলনার পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ- ২০২৬ উপলক্ষে র্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাতৃদুগ্ধের গুরুত্ব, শিশুর সুস্থ বিকাশ এবং শিশুর জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য হিসেবে মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মণ্ডল, স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মণ্ডল, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরে মাতৃদুগ্ধ বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...