
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কার্যক্রমকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও নিরাপদ করতে পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি (CCTV) ক্যামেরা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে গড়ইখালী ইউনিয়নের আওতাধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠানকে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে, সেসব কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা, বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, কভারেজ এলাকা ও সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পাবে।
এর মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...