
পাইকগাছার গদাইপুর ইউনিয়নের নুতন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজন পোল্ট্রি মাংস ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন এ আদালত পরিচালনা করেন। এসময়ে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি মাংস বিক্রির দায়ে ব্যবসায়ী সাইফুল গাজী, মাজেদ গাজী, আয়ুব মালী ও মুজিবর গাজীকে প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউশন কর্মকর্তা, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, পেশকার তুহিন বিশ্বাস, আনসার সদস্য ও হিরম্ময় প্রমুখ।
এদিকে জনস্বার্থে ও জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...